বরুড়া থেকে অপহরণ, ৬ দিন পর কক্সবাজার সৈকতে যুবকের মরদেহ উদ্ধার

  • আপডেটের সময়: ১২:০৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • / 304

বরুড়া উপজেলা প্রতিনিধি!!

কুমিল্লায় অপহরণের ৬ দিন পর কক্সবাজারে ইনানি সমুদ্র সৈকতে মিললো যুবকের মরদেহ।

বুধবার (৬ আগস্ট) বিকেলে কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী সমুদ্র সৈকত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৭ আগস্ট) হত্যায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে কুমিল্লা কোতোয়ালি থানার পুলিশ। তবে গ্রেপ্তারকৃতদের নাম প্রকাশ করেনি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম। নিহত সজিব কুমিল্লার বরুড়া উপজেলার ভাউকসার এলাকার কামাল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১ আগস্ট সজিব কুমিল্লা শহরে ডাক্তার দেখাতে যান। এরপর থেকে তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরে অজ্ঞাত মোবাইল নম্বর থেকে সজিবের বাবার মোবাইলে ফোন করে মুক্তিপণ চাওয়া হয়। পরিবার টাকা দিতে অস্বীকৃতি জানায়।

বুধবার বিকেলে কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে অজ্ঞাত এক যুবকের মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ জানতে পারে ভেসে ওঠা মরদেহটি নিখোঁজ হওয়া সজিবের। এ ঘটনায় তদন্তে নেমে স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় বৃহস্পতিবার ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ওসি মহিনুল ইসলাম বলেন, সজিবকে হত্যার পর সাগরে মরদেহ ভাসিয়ে দেওয়া হয়। মুক্তিপণের জন্যই প্রথমে অপহরণ এবং পরে হত্যা করা হয়। ঘটনায় জড়িত তিনজনকে আমরা গ্রেপ্তার করেছি। তদন্তের স্বার্থে এখন তাদের নাম-পরিচয় বলা যাচ্ছে না। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে উল্লেখ করেন তিনি

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বরুড়া থেকে অপহরণ, ৬ দিন পর কক্সবাজার সৈকতে যুবকের মরদেহ উদ্ধার

আপডেটের সময়: ১২:০৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫