প্রধান উপদেষ্টার সঙ্গে আরও ১৪ দলের বৈঠক আজ
- আপডেটের সময়: ০৭:৪২:০২ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- / 160
রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ শনিবার (২৬ জুলাই) বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আরও ১৪টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
জাতীয় গণফ্রণ্ট (আমিনুল হক টিপু বিশ্বাস)
১২ দলীয় জোট (মোস্তফা জামাল হায়দার)
নেজামে ইসলাম পার্টি (আব্দুল মাজেদ আতহারী)
বাংলাদেশ খেলাফত মজলিস (ইউসুফ আশরাফ)
এনপিপি (ফরিদুজ্জামান ফরহাদ)
জাতীয় দল (সৈয়দ এহসানুল হুদা)
বাংলাদেশ জাসদ (ড. মুশতাক হোসেন)
এনডিএম (ববি হাজ্জাজ)
জাকের পার্টি (শামীম হায়দার)
ইসলামী ঐক্যজোট (মুফতি সাখাওয়াত হোসাইন রাজি)
ভাসানী জনশক্তি পার্টি (রফিকুল ইসলাম বাবলু)
বাংলাদেশ লেবার পার্টি (ডা. মোস্তাফিজুর রহমান ইরান)
বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক (মাসুদ রানা)
জমিয়তে উলামায়ে ইসলাম (মন্জুরুল ইসলাম আফেন্দী)
এর আগে গত মঙ্গলবার বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন দলের সঙ্গে এবং বুধবার কমিউনিস্ট পার্টি, বাসদ, গণসংহতি আন্দোলন ও এবি পার্টিসহ ১৩টি দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।
রাজনৈতিক স্থিতিশীলতা ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় এই ধারাবাহিক সংলাপ গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।





















