মিথ্যা অপপ্রচার ও দায় চাপানোর অপরাজনীতি বন্ধের আহবান
- আপডেটের সময়: ০৮:৪৯:১১ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- / 218
রাজধানীর মিডফোর্ডে ভাঙ্গারি ব্যবসা কেন্দ্র করে নির্মমভাবে সোহাগ হত্যা হয়। ঘটনা নজরে আসার পরপরই বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে এবং তাদের প্রাথমিক তদন্তে দেখা গেছে ভাঙ্গারি ব্যবসা কেন্দ্র করে এ হত্যাকাণ্ড হয়েছে। অথচ দু একটি রাজনৈতিক দল ঘটনাটি ভিন্ন খাতে নেয়ার অপচেষ্টা করছে। তারা বিএনপির শীর্ষ নেতৃত্ব নিয়ে নানান মিথ্যা ও অপপ্রচারে লিপ্ত আছে। যা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। এদের মূল লক্ষ্য সোহাগ হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি নিশ্চিত নয়, বিদ্বেষ ও অপপ্রচার ছড়িয়ে দেশে অরাজকতা তৈরি করে রাজনৈতিক ফায়দা নেওয়া।
দলীয় নেতাকর্মীদের যেকোনো অপরাধমূলক কার্যক্রমে বিএনপি জিরো টলারেন্স প্রদর্শন করে আসছে। ভাঙ্গারি ব্যবসাকে কেন্দ্র করে সোহাগ হত্যাকাণ্ডেও বিএনপি উপযুক্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে এবং সরকারে যেকোনো অপরাধ ও অন্যায় দমনে সহযোগিতা করে আসছে। কিন্তু সরকার রহস্যজনকভাবে প্রত্যক্ষভাবে জড়িত দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা এখনো নেওয়া হচ্ছে না। যা এমনকি বাদীর বক্তব্যেও উঠে এসেছে। এছাড়া এ হত্যাকান্ডে জড়িত তিনজন আসামীকে বাদ দিয়ে নতুন করে অন্য তিনজনকে আসামী করা হয়েছে যা অত্যন্ত সন্দেহজনক। অন্যের উপর দায় চাপানোর চেষ্টা চলছে। এ ধরনের কর্মকান্ডের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারের দ্রুত জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্থের হীন চেষ্টা চলছে।
এ অরাজনৈতিক ও দুরভিসন্ধিমূলক কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) ঢাকা মহানগর দক্ষিণ নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃত্বদ্বয় আরো বলেন, সরকার দায়িত্ব নেয়ার ১১ মাস পার হয়ে গেলেও কেন আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হচ্ছে? সরকারের ব্যর্থতা দায় চাপানো নোংরা রাজনৈতিক চর্চা। হত্যার ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর দেশের কিছু শিক্ষা প্রতিষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জবান তারেক রাহমানের নাম উল্লেখ করে যেসব কর্মকান্ড চালানো হয়েছে তা পরিকল্পিত। দেশকে অরাজক পরিস্থিতির দিকে ধাবিত করে এহেন পরিকল্পনা থেকে সরে এসে গঠনমূলক রাজনীতির আহ্বান জানান এ্যাব মহানগর দক্ষিন নেতৃবৃন্দ



























