চৌহালীতে খামারি হত্যায় শফি ডাকাত গ্রেফতার

  • আপডেটের সময়: ০৬:১১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • / 330

চৌহালী প্রতিনিধি-

সিরাজগঞ্জ চৌহালীতে খামারি হত্যা ও তিন গরু ডাকাতির ঘটনায় শফিকুল ইসলাম (৬৫) ওরফে সফি ডাকাত নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে টাঙ্গাইলের যমুনার চরাঞ্চল থেকেঅভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শফি আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ও সিরাজগঞ্জ সদর উপজেলার বড় কয়ড়া গ্রামের মৃত জামালের ছেল।

মঙ্গলবার দুপুরে চৌহালী থানার ওসি আব্দুল বারিক জানান, ২১ মে রাতে চৌহালীর ঘোরজান ইউনিয়নের মুরাদপুরস্থ কাউলিয়া চরে সঙ্ঘবদ্ধ ডাকাতদল তারা মিয়া (৬৫) নামের এক খামারিকে শ্বাসরোধে হত্যা করে। এসময় তিনটি গরু লুটে নেয় ডাকাত দল।

তিনি আরও জানান, এঘটনায় সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের একটি প্রত্যন্ত চরে অভিযান চালিয়ে শফিকে গ্রেফতার করা হয়। তার নামে ডাকাতি সহ ৭ টি মামলা রয়েছে। তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে, রিমান্ড আবেদন করা হবে। গরু উদ্ধার সহ খুনিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চৌহালীতে খামারি হত্যায় শফি ডাকাত গ্রেফতার

আপডেটের সময়: ০৬:১১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫