নিজস্ব ল্যাব বরাদ্দের দাবি ইবির বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের

  • আপডেটের সময়: ০৬:২৬:৪০ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • / 399

ইবি প্রতিনিধি: 

বিভাগের জন্য আলাদা ল্যাব বরাদ্দ চান ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা। বিভাগীয় কার্যক্রমে ল্যাব কক্ষ সংকট ও সমন্বয়জনিত সমস্যা সমাধানের লক্ষ্যে শনিবার (০৩ মে) বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন তারা। বিভাগের জন্য কম্পিউটার ল্যাব ৩৩৫ নং কক্ষ, বায়ো-ইমেজিং ল্যাব ৩৩৭ নং কক্ষ এবং বায়ো ইন্সট্রুমেন্টেশন ল্যাব ৩৩৩ নং কক্ষ এই তিনটি ল্যাব কক্ষ বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য লিখিতভাবে বরাদ্দ দিতে উপাচার্যের নিকট দাবি করেন বিভাগের শিক্ষার্থীরা।  

স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ খোলার পর থেকে প্রথম দিকে অন্য বিভাগের ল্যাব ব্যবহার করে বিভাগ আমাদের ল্যাবের কার্যক্রম চালিয়েছে। নতুন বিভাগগুলোর প্রয়োজনে তৎকালীন প্রশাসন আলাদা আলাদা ল্যাব স্থাপন না করে নতুন বিভাগগুলোর জন্য সম্মিলিতভাবে ‘কেন্দ্রীয় ল্যাব’ স্থাপন করেন এবং কেন্দ্রীয় ল্যাবটি অন্যান্য বিভাগগুলো প্রয়োজন সাপেক্ষে ব্যবহার করতে পারতো। 

কেন্দ্রীয় ল্যাব স্থাপনের পর থেকে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ সেখানে কম্পিউটার ল্যাব, বায়োসিগন্যাল ল্যাব, ইসিজি ল্যাব, ইইজি ল্যাব, ইএমজি ল্যাব, ইলেকট্রো-অ্যানালাইজার ল্যাব এবং বায়োলজিক্যাল সম্পর্কিত ল্যাবসহ অন্যান্য ব্যবহারিক ট্রায়াল ক্লাস ও পরীক্ষা সম্পন্ন করে আসছিল। 

এমতাবস্থায় কেন্দ্রীয় ল্যাবের পরিচালকের এক বিজ্ঞপ্তি অনুযায়ী কেন্দ্রীয় ল্যাব ব্যবহারকারীদের অর্থ প্রদান করতে হবে। অন্যথায় তাদের ল্যাব ব্যবহার করা থেকে সাময়িক বা একেবারে নিষিদ্ধ করা হবে। যার ফলে আমরা বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সকল শিক্ষার্থী ল্যাব ব্যবহার নিয়ে কঠিন সমস্যার সম্মুখীন হয়েছি। 

বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য উপরোক্ত ল্যাব তিনটি স্থাপনের জন্য জোর দাবি জানিয়ে আরো বলেন, কম্পিউটার ল্যাব রুম নং- ৩৩৫, বায়ো-ইমেজিং ল্যাব রুম নং- ৩৩৭ এবং বায়ো ইন্সট্রুমেন্টেশন ল্যাব রুম নং-৩৩৩ এই তিনটি ল্যাব বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য। যা একসময় ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে স্থাপন করা হয়েছিল এবং পরবর্তীতে তা কেন্দ্রীয় ল্যাবে স্থাপন করা হয়। 

হঠাৎ করে কেন্দ্রীয় ল্যাবের পরিচালক মহোদয়ের এমন অপ্রাসঙ্গিক বিজ্ঞপ্তিতে আমরা মর্মাহত এবং এটা আমাদের ব্যবহারিক ক্লাস পরীক্ষার সম্পূর্ণভাবে পরিপন্থী। ল্যাব তিনটি স্থাপন না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় ল্যাবে অবস্থানরত বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত ল্যাবগুলো ব্যবহারের জন্য লিখিতভাবে বরাদ্দ দিতে হবে বলে স্মারকলিপিতে উল্লেখ করেন তারা। 

এ বিষয়ে কেন্দ্রীয় ল্যাব পরিচালক অধ্যাপক ড.  জাহিদুল ইসলাম বলেন, কেন্দ্রীয় ল্যাব ব্যবহারে ফি নেওয়ার বিষয়ে যে সিদ্ধান্ত হয়েছিল সেটি ৬ তারিখ পর্যন্ত স্থগিত করা হয়েছে। আগামী ৬ই মে টেকনিক্যাল কমিটির একটি মিটিং হবে। সেখানেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 

উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, শিক্ষার্থীদের স্মারকলিপিটি হাতে পেয়েছি এবং উপাচার্যের কাছে হস্তান্তর করা হয়েছে। আলোচনা করে এ বিষয়ে তিনিই সিদ্ধান্ত নিবেন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নিজস্ব ল্যাব বরাদ্দের দাবি ইবির বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের

আপডেটের সময়: ০৬:২৬:৪০ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫