নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা উপহার প্রদান ঢাবি ছাত্রদল নেতার
- আপডেটের সময়: ০৬:৪২:১৯ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
- / 261
জাননাহ, বিশেষপ্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তির জন্য সাক্ষাৎকার দিতে আসা শিক্ষার্থীদের কে নোট বুক, কলম, পানি, বিস্কুট, সেলাইন প্রাথমিক চিকিৎসা সেবা ও মেডিসিন সেবা প্রদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন।
রবিবার (২৭ এপ্রিল) সকাল ১০ টা থেকে ঢাবির কলা ভবনের সামনে এসব উপহার বিতরণ করা হয়। এছাড়া অবিভাবকদের জন্য বিশ্রামের সুবিধার্থে চেয়ারের ব্যাবস্থা সহ সার্বিক তথ্য প্রদানের ব্যবস্থা করা হয়।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন এর নেতৃত্বে উপস্থিত ছিলেন, ইমাম আল নাসের মিশুক (যুগ্ম সাধারণ সম্পাদক ঢাবি),আকিব জাবেদ রাফি(যুগ্ম সাধারণ সম্পাদক ঢাবি),আব্দুল্লাহ সেকান্দার, (সহ সাধারণ সম্পাদক), মানিউল আলম পাঠান শান্ত(গন সংযোগাযোগ বিষয়ক সম্পাদক), ইমদাদুল হক (সদস্য), হাসিবুর রহমান সাকিব(সদস্য), মোঃ আবুজার গিফারী ইফাত (দপ্তর সম্পাদক মহসিন হল শাখা), রায়হানা পারভীন (সহ ছাত্রী বিষয়ক সম্পাদক), সাফওয়ান হাসান তামিম(সহ-আইন সম্পাদক), কাজী আবির(কর্মী)আব্দুল্লাহ অনন্ত(কর্মী), লুৎফুর কবির রানা(কর্মী), আব্দুল ওহেদ(ক্রিয়া সম্পাদক জসীমউদ্দিন হল শাখা,মাসুম বিন বশির(কর্মী),
নাঈম চৌধুরী(কর্মী), মুর্তূজা হাসান খান ফাহিম
শাকিল আহমেদ, আতিক শাহরিয়ার হামীম,
রবিউল ইভান প্রমুখ



























