পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সালেহ চৌধুরীর শুভেচ্ছা
- আপডেটের সময়: ০৪:২৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
- / 302
বিডি সমাচার ডেস্ক:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ট্যালেন্ট কেয়ার এডুকেশনের (টিসিই) ফাউন্ডার এবং বিডি সমাচার ২৪ ডটকমের সহকারী সম্পাদক মো. সালেহ চৌধুরী।
তিনি বলেন,পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ‘ঈদ মোবারক’।
সালেহ চৌধুরী বলেন, ঈদুল ফিতর ধনী-গরীব, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের জীবনে সৌহার্দ্য, সহমর্মিতা, সহনশীলতা ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। ঈদুল ফিতর সবার মাঝে আত্মশুদ্ধি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে।দেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা।
‘ঈদ মোবারক’
ট্যাগ :
সালেহ চৌধুরী



























