অ্যাওয়ার্ড শোয়ের অনুষ্ঠানে জ্যান্ত মাছ নিয়ে হাজির অভিনেত্রী
- আপডেটের সময়: ০৮:১৯:১৫ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
- / 237
বিনোদন ডেস্ক
দুই দিন ধরে কলকাতা শহরে অনুষ্ঠিত হল এক জনপ্রিয় অ্যাওয়ার্ড অনুষ্ঠান। যেখানে হাজির ছিলেন টলিপাড়ার প্রথম সারির তারকারা। এভারগ্রীন বিউটি অভিনেত্রী মনামী ঘোষও হাজির ছিলেন দুইদিনই।
এমনিতেই তার স্টাইল স্টেটমেন্ট যে কোনও অনুষ্ঠানেই আলোচনার বিষয়। এবারেও ঘটল একই ঘটনা। অনুষ্ঠানে বার্বি লুকে হাজির হয়েছিলেন অভিনেত্রী। গ্লাস পনি টেল, আর সাদা জামায় তাকে দেখাচ্ছিলই বেশ।
এই অবধি সবকিছু ঠিকই ছিল, কিন্তু হাতে কী? কাচ দিয়ে তৈরি ব্যাগ, আর তাতে আস্ত এক ‘বেটা’ প্রজাতির মাছ ঘুরে বেড়াচ্ছে! হ্যাঁ, জ্যান্ত মাছ নিয়েই অনুষ্ঠানে এসেছিলেন মনামী।
কেন মাছ নিয়ে অনুষ্ঠানের মঞ্চে হাজির হলেন অভিনেত্রী? তার কথায়, ‘এই ফ্যাশনের নেপথ্যে কারণ আছে। যে জামাটি পরেছিলাম তা আদপে পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক। এটাই বলতে চেয়েছি সমুদ্রে বর্জ্য ফেলার চাইতে তা পুনর্ব্যবহার করে সমুদ্রকে আমরা দূষণ মুক্ত রাখতে পারি। পরিবেশের সমতা বজায় রাখতে পারি।’



























