বিচার বিভাগের কার্যকর স্বাধীনতার জন্য স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা জরুরি : প্রধান বিচারপতি

  • আপডেটের সময়: ১২:৫২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • / 245

জাননাহ, বিশেষ প্রতিনিধি

বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা নিশ্চিত করার জন্য সুপ্রিম কোর্টের অধীনে বিচার বিভাগের জন্য একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ।

সোমবার (১৭ মার্চ) বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে বাংলাদেশ আইন সমিতি (বিএলএ) কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতি পুনর্গঠনের এই ক্রান্তিলগ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের সাবেক শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি মর্যাদাপূর্ণ সংগঠন হিসেবে বাংলাদেশ আইন সমিতির (বিএলএ) গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উল্লেখ করে প্রধান বিচারপতি আরও বলেন, মেধা, আইনি দক্ষতা ও গভীর প্রাতিষ্ঠানিক সংযোগের মাধ্যমে এই সমিতির সদস্যরা দেশে ন্যায়বিচার ও জবাবদিহিতামূলক বিচারিক সংস্কারের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।

বাংলাদেশ আইন সমিতি (বিএলএ) অন্তবর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণপূর্বক অংশীজনদের সাথে আলোচনা, বিভিন্ন নীতিগত প্রশ্নে পরামর্শ প্রদান এবং আইন পেশার সাথে সম্পৃক্ত পেশাজীবীদের একত্রীকরণের মাধ্যমে আইন ও বিচারসেবা সংস্কার সংক্রান্ত প্রস্তাবসমূহের বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করে প্রধান বিচারপতি বলেন, আগামী দিনগুলো বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বায়ত্বশাসন অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ আইন সমিতি বিচার বিভাগ সংস্কারের লক্ষ্যে প্রধান বিচারপতি কর্তৃক ঘোষিত রোডম্যাপের বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবে।

প্রধান বিচারপতি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রম টেকসই ও অর্থবহ করে তুলতে হলে একটি কার্যকর স্বাধীন বিচার বিভাগ প্রয়োজন।  

বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সুপ্রিম কোর্টের অধীনে বিচার বিভাগের জন্য একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠায় গুরুত্বারোপ করে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কার উদ্যোগগুলোর দীর্ঘমেয়াদি স্থায়িত্ব অনেকাংশেই বিচার বিভাগের স্বাধীনতার ওপর নির্ভরশীল। একটি স্বাধীন বিচার বিভাগ কেবল তখনই কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারে যখন স্বতন্ত্র বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার মাধ্যমে বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রীকরণ নিশ্চিত হয়।

বাংলাদেশ আইন সমিতি (বিএলএ) কর্তৃক আয়োজিত উক্ত ইফতার মাহফিলে সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট মনির হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব মো: কামাল হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো: আশফাকুল ইসলাম, বিচারপতি মো: রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক, আপিল বিভাগের সাবেক বিচারপতি মির্জা হোসেইন হায়দার, হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ, অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান, আইন মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞা প্রমুখ। এছাড়া ইফতার মাহফিলে বাংলাদেশ আইন সমিতি সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ আইন সমিতির (বিএলএ) ইফতার মাহফিল উদযাপন কমিটির আহ্বায়ক হিসেবে ড. মোঃ শাহজাহান সাজু ও সদস্য সচিব সৈয়দ আজাদ সুবহানীর সঙ্গে অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলএলএম ল’ইয়ার্স এসোসিয়েশন (ডুলা) এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: মাকসুদ উল্লাহ।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিচার বিভাগের কার্যকর স্বাধীনতার জন্য স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা জরুরি : প্রধান বিচারপতি

আপডেটের সময়: ১২:৫২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫