তানোরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৫
- আপডেটের সময়: ১২:০৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
- / 292
তানোর(রাজশাহী)প্রতিনিধি :
রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নে বিএনপির আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে, প্রধান অতিথিকে বরণ করা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় গ্রুপের ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে পাঁচন্দর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুমিনুল ইসলামের বড় ভাই জানেউল ইসলাম নামে একজনকে আশংকাজনক অবস্থায় রামক হাসপাতালের লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (১১ মার্চ) বিকাল পাঁচটায় সময় তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নে কৃঞ্চপুর মোড়ে বিএনপির আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে দলীয় অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারি হয়। এই ঘটনাই আহতরা হলো , সাবেক চেয়ারম্যান ইউপির একাংশের সভাপতি মমিনুল হক মমিন, তার ভাই জানেউল, অন্য গ্রুপের ইউপি বিএনপির সভাপতি প্রভাষক মজিবুর, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মুর্তজা ও লুৎফর রহমান।
এই ঘটনাই সাবেক ছাত্র দলের সভাপতি মালেক মন্ডল জানান, সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা মজিবুর প্রভাব খাটিয়ে একাই সবকিছু নিয়ে নেয়। কিন্তু মমিনকে কোনো পাত্তাই দেয়না। মমিন গ্রুপের লোকজন কৃঞ্চপুর আদর্শ মহিলা কলেজে ইফতারে উপস্থিত হওয়ার জন্য কৃঞ্চপুর মোড়ে প্রধান অতিথি মেজর জেনারেল (অব) শরিফ উদ্দিন কে কৃঞ্চপুর মোড় থেকে স্লোগান দিয়ে ইফতারের মঞ্চে নিয়ে যেতে চায় মমিনের লোকজন।
এসময় মজিবুর রহমান সহ তার নেতাকর্মীরা হামলা চালায়।
থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন জানান, দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এখন পরিবেশ শান্ত আছে। তবে কোন পক্ষই অভিযোগ করে নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



























