ঢাবিতে ছাত্রী হেনস্তা : অর্ণবকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা শিক্ষার্থীদের, চাকরিতে বহাল করলে ক্লাস-পরীক্ষা বর্জন

  • আপডেটের সময়: ০৭:১৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
  • / 236

জাননাহ, বিশেষ প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক নারী শিক্ষার্থীকে হেনস্তা করার ঘটনায় মোস্তফা আসিফ অর্ণবকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন ঢাবির শিক্ষার্থীরা। তাকে পুনরায় চাকরিতে বহাল করা হলে ক্লাস-পরীক্ষা বর্জন করে হবে বলেও বিবৃতির মাধ্যমে ঘোষণা দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (৬ মার্চ) অর্ণবকে আদালত থেকে জামিন দেওয়ার পর থেকে শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে এর প্রতিবাদে বিবৃতি দিতে থাকেন।

বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান সব নিপীড়নবিষয়ক তদন্ত প্রতিবেদন অতিসত্বর দাখিল করতে হবে বলেও দাবি জানানো হয় ।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে দেওয়া বিবৃতিতে মোস্তফা আসিফ অর্ণবকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।  

এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, সমাজবিজ্ঞান বিভাগ, নৃবিজ্ঞান বিভাগ, ম্যানেজমেন্ট বিভাগ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগ, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিবৃতি দিয়েছেন।

উল্লেখ্য, গত বুধবার(৫ মার্চ) শাহবাগ থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্তা করেছেন মোস্তফা আসিফ– এমন অভিযোগ করে ভুক্তভোগী ঘটনার বিবরণ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন। হেনস্তার শিকার ওই শিক্ষার্থী প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে অভিযোগ করেন। পরে শাহবাগ থানায় মামলা করেন তিনি।

মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, ৫ মার্চ দুপুর দেড়টার দিকে জাতীয় যাদুঘরের সামনে থেকে তিনি ও তার বন্ধু পায়ে হেঁটে ক্যাম্পাসে যাওয়ার পথে রাজু ভাস্কর্যের সামনে পৌঁছালে মোস্তফা আসিফ বাদীর সামনে এসে তিনি পর্দা করেননি কেন বলে প্রশ্ন করেন। তার ওড়না ঠিক নেই কেন বলাসহ আরও কুরুচিপূর্ণ কথা বলে তাকে যৌনপীড়ন করেন। ওই ছাত্রী তখন প্রক্টরকে কল দিতে চাইলে আসামি দৌড়ে পালিয়ে যান।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাবিতে ছাত্রী হেনস্তা : অর্ণবকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা শিক্ষার্থীদের, চাকরিতে বহাল করলে ক্লাস-পরীক্ষা বর্জন

আপডেটের সময়: ০৭:১৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫