কুতুবদিয়ায় ৩ শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
- আপডেটের সময়: ০৭:১০:১৩ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
- / 353
কুতুবদিয়া প্রতিনিধি:
আবাম ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে কুতুবদিয়ায় হতদরিদ্র ও অসহায় ৩ শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্স মাঠে অসহায় হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণের পাশাপাশি অসহায় ও বিধবা ১০ পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে ভ্যান গাড়ি,হাঁস-মুরগি, ছাগল ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
এছাড়া আলী আকবর ডেইল ইউনিয়নে সাগরপাড় জামে মসজিদে একি টিউবওয়েল স্থাপন, ধূরুং বাজার ফয়জুল উলুম মাদ্রাসা, ফুড়ার পাড়া মদিনাতুল উলুম মাদ্রাসা ও বড়ঘোপ বড় পীর আবদুল কাদের জিলানী মাদ্রাসায় এক মাসের ইফতার ও সেহেরির খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আবাম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রাশেদ উল্লাহ জানান, আবাম ফাউন্ডেশন বাংলাদেশ হতদরিদ্রদের স্বাবলম্বী করার জন্য হাঁস-মুরগি, ছাগল,ভ্যান গাড়ি,সেলাই মেশিন বিতরণ করে আসছে। এই কার্যক্রম অব্যাহত রাখার জন্য সবার সহযোগিতা কামনা করেন।
ধূরুং আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মুরশেদুল আলম, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এসময় হতদরিদ্রদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম খুবই ভাল উদ্দ্যোগ আবাম ফাউন্ডেশন বাংলাদেশ প্রায় সময় কুতুবদিয়ার এতিমখানা,মসজিদ,মাদ্রাসা, অসহায়দের বিভিন্ন সহযোগিতা করে আসছে। সমাজের বিত্তবানদের অসহায় মানুষে পাশে এগিয়ে আসার আহবান জানান।
এসময় আবাম ফাউন্ডেশন বাংলাদেশের সদস্য মোঃ রমিজ, নুরুল আজম,ফজল করিম আশেকুর রহমান সায়েম, শামিম ফাহাদ উপস্থিত ছিলেন।



























