আমেরিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩৭

  • আপডেটের সময়: ১১:৩৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • / 197

আন্তর্জাতিক ডেস্ক

লাতিন আমেরিকার দেশ বলিভিয়ার পশ্চিমাঞ্চলীয় পোটোসি অঞ্চলে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। তবে বাস দুটির চালক দুর্ঘটনায় বেঁচে গেছেন। তাদের মধ্যে একজনের অবস্থা স্থিতিশীল থাকলেও অন্যজন ইনটেনসিভ কেয়ারে রয়েছেন। দেশটির পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

স্থানীয় সময় শনিবার (১ মার্চ) ভোরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর উয়ুনি থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে এই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ কমান্ডার উইলসন ফ্লোরেস বলেছেন, একজন চালক নিবিড় পরিচর্যায় রয়েছেন এবং অন্যজন স্থিতিশীল অবস্থায় রয়েছেন।

বলিভিয়ার মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত কোচের বডি কার্যত দুমড়েমুচড়ে গেছে এবং বিভিন্ন লাগেজ রাস্তার পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বাস দুটি বলিভিয়ার পোটোসি বিভাগের উয়ুনি এবং কোলচানির মধ্যে দুর্ঘটনার শিকার হয়।

দুর্ঘটনাকবলিত বাস দুটির মধ্যে একটি বাস পশ্চিমাঞ্চলীয় শহর ওরুরোতে যাচ্ছিল। স্থানীয় সময় সকাল ১০টায় মধ্যে যানবাহনগুলো উদ্ধার করা হয় এবং আহতদের ওরুরো ও পোটোসি উভয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

যারা মারা গেছে তাদের পরিচয় এখনও জানা যায়নি এবং আহতদের অবস্থা ঠিক কী সেটিও এখনও নির্ধারণ করা হয়নি। স্থানীয় মিডিয়া অনুসারে, সিডিআর ফ্লোরেস বলেছেন, চালকদের অ্যালকোহল পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছে পুলিশ।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আমেরিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩৭

আপডেটের সময়: ১১:৩৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫