মতলবে ভয়াবহ আগুনে ১৫ টি দোকান ও বসতঘর পুড়ে ছাঁই

  • আপডেটের সময়: ০৯:৪১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 206

মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের  মতলব বাজারে ভয়াবহ অগ্নিকান্ড ১৫ দোকান পুরে  কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার( ২৭ ফেব্রুয়ারী)  সন্ধ্যা সাড়ে সাতটায় বাজারের পূর্ব দিকের   মাইকের  দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যে আগুন  ছড়িয়ে পড়ে। মসজিদের মাইক থেকে আগুন নেভানোর আহবান করলে বাজারের ব্যবসায়ীরা বালতি নিয়ে ছুটে যান। স্থানীয় জনতা পার্শ্ববর্তী কাল থেকে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নেভাতে যোগ দেয়।  এসময় ফায়ার সার্ভিসের একটি পাম্প বিকেল হয়ে গেলে আগুনের লেলিয়ান শিখা ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর  সহযোগিতায় ফায়ার সার্ভিস ৩০ মিনিটে আগুন নিভাতে সক্ষম হয়। 

বাজারের ব্যবসায়ী প্রত্যক্ষদর্শী নুরুল ইসলাম জানান, বাজারের মাহিন মাইক সার্ভিস ব্যাটারির দোকান  থেকে  আগুনের প্রথম সূত্রপাত ঘটে। তারপর আগুন স্থানীয় মেথর পট্টিতে ছড়িয়ে পড়ে। মাহিন  মাইক সার্ভিসের মালিক মেহেদি জানান তার দোকানের সকল মালপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় তার স্ত্রী আগুন  দেখে অজ্ঞান হয়ে পড়েন। 

আগুনে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে ১টি মাইকের দোকান, ৩টি মুদি দোকান, ৩টি কাপড়ের দোকান, ২টি হার্ডওয়ার দোকান ও স্থানীয় মেথর   পট্টির ৬টি বসত  ঘর পুড়ে ছাই ভস্ম  হয়েছে। 

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক চাঁদপুর এর সৈয়দ গোলাম মোর্শেদ জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি, আমরা কাজ করতেছি, পরে জানানো হবে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মতলবে ভয়াবহ আগুনে ১৫ টি দোকান ও বসতঘর পুড়ে ছাঁই

আপডেটের সময়: ০৯:৪১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫