রমজানে ক্যান্টিনে খাবারের মান বৃদ্ধি এবং যথাযথ মূল্য নিশ্চিতের দাবিতে ঢাবি ছাত্রদলের স্মারকলিপি

  • আপডেটের সময়: ০৮:৩৩:০২ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 462

জাননাহ, বিশেষ প্রতিনিধি

পবিত্র মাহে রমজানে হলসমূহের ক্যান্টিনে খাবারের মান বৃদ্ধি এবং যথাযথ মূল্য নিশ্চিতে হলভিত্তিক প্রশাসনিক মনিটরিং সেল গঠন এবং প্রয়োজনানুসারে ভর্তুকি বৃদ্ধির আবেদন জানিয়ে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১:০০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ডঃ নিয়াজ আহমেদ খানের কাছে এ স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ।

উপাচার্য মহোদয়ের সাথে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শাওন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শামিম আকতার শুভ এবং সাংগঠনিক সম্পাদক মোঃ নূর আলম ভূঁইয়া ইমন।

এসময় নেতৃবৃন্দ উপাচার্য মহোদয়ের কাছে দাবি দুইটি তুলে ধরলে তিনি সেগুলোর বাস্তবায়ন, বিশেষত মনিটরিং সেল গঠনের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করবে বলে আশ্বাস প্রদান করেন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রমজানে ক্যান্টিনে খাবারের মান বৃদ্ধি এবং যথাযথ মূল্য নিশ্চিতের দাবিতে ঢাবি ছাত্রদলের স্মারকলিপি

আপডেটের সময়: ০৮:৩৩:০২ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫