রাণীশংকৈলে সুইসাইড নোট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী শাবানা

  • আপডেটের সময়: ০২:৩৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / 173

হুমায়ুন কবির, রাণীশংকৈল
(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সুইসাইড নোট লিখে শাবানা নামে এক ৬ষ্ঠ শ্রেণির 
ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার(২২ফেব্রুয়ারি) উপজেলার মীরডাঙ্গী হাট সংলগ্ন দিঘির পাড় গুচ্ছ গ্রাস এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ছাত্রীর নাম শাবানা ওই গ্রামের রফিকুল ইসলামের মেয়ে এবং সে মীরডাঙ্গী বিএমএস বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। ঘটনাস্থল পরিদর্শন ও সুইসাইড নোট পরীক্ষা করে, রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আরশেদুল হক জানান, ইতিপূর্বে শাবানা একাধিক বার পরীক্ষায় ফেল করার কারণে মানসিক ডিপ্রেশনে ভুগছিল বলে এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়েছে বলে ধারনা করা হচ্ছে। থানা সূত্র আরো জানায়,ঘটনার দিন দুপুরে শাবানার বাবা মা বাড়ির বাইরে মাঠে কাজ করতে যান। এ সময় সবার অগোচরে তার শোবার ঘরে শরের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় শাবানা। বস্তির জনৈক মহিলা ওই ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এসময় তার চিৎকারে আশ পাশের লোকজন ছুটে আসে। পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে শাবানার ঝুলন্ত লাশ উদ্ধার করে। এ সময় পুলিশ লাশের দেহ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে । এতে লেখা ছিল ” আমার মৃত্যুর জন্য কেউ দায়ি নয়, এর জন্য আমি নিজেই দায়ি এবং সবাই আমার জন্য দোয়া করবেন।” ওসি আরও জানান তার পরিবার ও প্রতিবেশিরা বলেছে দীর্ঘদিন যাবত শাবানা মানসিক হতাশায় ভুগছিল। তাই সে অতিরিক্ত অভিমানে আত্মহত্যার মতো এমন পথ বেছে নিয়েছে।
মৃতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনে এডিএম বরাবরে লিখিত আবেদন করে মৃতের পরিবার। অনুমতি সাপেক্ষে এদিন রাতেই লাশ দাফনের জন্য তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে মর্মে ওসি জানান।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাণীশংকৈলে সুইসাইড নোট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী শাবানা

আপডেটের সময়: ০২:৩৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫