তানোরে শিবনদী ব্রিজের কাজ বন্ধে দুর্ভোগে পথচারী ও যানবাহন চালকরা।
- আপডেটের সময়: ০১:৪৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
- / 232
তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোর উপজেলার শিবনদী ব্রিজের রাস্তা বিহাল দশার কারনে রাস্তা কাহ শুরু হওয়ার পর ১ মাস পার হলেও এখনো অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে। সংশ্লিষ্ট ঠিকাদার ও মিস্ত্রিরা কাজ ফেলে উধাও হয়ে যাওয়ায় প্রতিদিন হাজারো পথচারী, যানবাহন চালক ও স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তানোর-মোহনপুর সংযোগ সড়কের গুরুত্বপূর্ণ শিবনদী ব্রিজটির রাস্তা সংস্কারের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কাজ শুরু করে। কিন্তু কাজের শুরুতেই ধীরগতি এবং পরবর্তীতে শ্রমিক ও ঠিকাদারদের অনুপস্থিতি পুরো এলাকা জুড়ে জনদুর্ভোগ সৃষ্টি করেছে।
প্রতিদিনই ব্রিজের দুই পারের মানুষজন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। বিশেষ করে শিক্ষার্থী, রোগী এবং জরুরি পরিষেবার যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিকল্প কোনো পথ না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে যা অত্যন্ত বিপজ্জনক। স্থানীয় এক বাসিন্দা জানান, এভাবে কাজ ফেলে রাখার ফলে আমাদের চলাচল একেবারেই বন্ধ হয়ে গেছে। বাচ্চাদের পার করে নিতে ভয় লাগে, কখন কী হয় বলা যায় না। গাড়ি-রিকশা চলতে পারে না, সবকিছুতেই সমস্যা। এলাকার ব্যবসায়ী ও যানবাহন চালকরাও ক্ষোভ প্রকাশ করেছেন। এক অটোরিকশা চালক শফিকুল বলেন, রাস্তার এই অবস্থায় গাড়ি চালানো অসম্ভব হয়ে পড়েছে। আমাদের আয়ের পথ বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না।
ব্রিজের কাজ দ্রুত সম্পন্ন করতে স্থানীয়রা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে এলাকাবাসী।এ বিষয়ে তানোর উপজেলা প্রকৌশলী বা সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ



























