মহানবী (সাঃ) কে কটূক্তির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজে বিক্ষোভ
- আপডেটের সময়: ১১:১০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
- / 513
মেহেদী হাসান (ক্যাম্পাস প্রতিনিধি):
ইডেন মহিলা কলেজের বাংলা বিভাগের সাবেক শিক্ষক সোহেল হাসান গাবিল কর্তৃক প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে কটূক্তি করার অভিযোগে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৪টায় কলেজের প্রধান ফটকের সামনে শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় মুসলিম সমাজের সদস্যরা এ কর্মসূচিতে অংশ নেন।
বিক্ষোভকারীরা সোহেল হাসান গালিবের কটূক্তিমূলক মন্তব্যের কঠোর নিন্দা জানান এবং তার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন।সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থী হৃদয় হোসেন জানান
সমাজকর্ম বিভাগের হৃদয় হোসেন বলেন, “গতকাল ইডেন মহিলা কলেজের বাংলা বিভাগের সাবেক প্রভাষক সোহেল হাসান গালিব তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.)-কে কটূক্তি ও অবমাননা করে একটি পোস্ট করেছেন।
এ ঘটনায় সমগ্র মুসলিম সম্প্রদায়ের হৃদয়ে গভীর আঘাত লেগেছে। তারই প্রতিবাদে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা আজ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে।
আমরা প্রশাসনের কাছে জোরালো দাবি জানাই, এই ব্যক্তিকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। ৯০% মুসলমানের দেশে এ ধরনের ঘৃণিত কাজ যেন ভবিষ্যতে আর কেউ করার সাহস না পায়, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।”
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের প্রিন্সিপাল ড. কাকলি মুখোপাধ্যায় এ বিষয়ে তার অবস্থান স্পষ্ট করে বলেন, “ধর্মীয় অবমাননার মতো ঘটনা আমাদের সামাজিক ও ধর্মীয় শান্তি বিনষ্ট করে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অপরাধীর বিরুদ্ধে পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই।”
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ‘ধর্ম অবমাননা চলবে না’, ‘প্রিয় নবীর মর্যাদা রক্ষা করো’ প্রভৃতি স্লোগান দেন।
উল্লেখ্য, ইডেন মহিলা কলেজের সাবেক শিক্ষক সোহেল হাসান গাবিল সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত একটি পোস্ট দিয়েছিলেন, যা মুসলিম সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত হানে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ হচ্ছে।
বিক্ষোভ শেষে কলেজ প্রশাসন ও শিক্ষার্থীরা একযোগে বিষয়টি তদন্তের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রেরণের সিদ্ধান্ত নেন



























