মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় এক রেস্তোরা ব্যবসায়ী নিহত

  • আপডেটের সময়: ০৯:৩৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 172

কমল পাটোয়ারি,মিরসরাই,(চট্টগ্রাম)প্রতিনিধিঃ

মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সাথে ধাক্কা দিয়ে উল্টে গেল একটি ট্রাক। এতে চাপা পড়ে মো. আক্তার হোসেন নামে এক রেস্তোরা ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় ট্রাকের পেছনে একটি লেগুনারও ধাক্কা লাগে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নিজামপুর কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আক্তার হোসেন ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের মরহুম রবিউল হোসেন রবির ছেলে।
দুর্ঘটনাকবলিত লেগুনাচালক নুরুল মোস্তফা বলেন, বুধবার সকাল ৭টার দিকে গাড়িতে যাত্রী তুলতে রাস্তার পাশে দাঁড়াই। এ সময় আক্তার হোসেন আমার গাড়ির পাশে বাইক থামিয়ে কিছু পণ্য নিতে দরদাম করছিলেন। হঠাৎ কয়লাবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ডিভাইডারে এসে আছড়ে পড়ে উল্টে যায়। এতে চাপা পড়ে ঘটনাস্থলে এক রেস্তোরা ব্যবসায়ী মো. আক্তার হোসেন নামে নিহত হন। দুর্ঘটনায় ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

কুমিরা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ জাহাঙ্গীর আলম পূর্বকোণকে বলেন, নিজামপুর বাজার এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে আমরা উদ্ধার কাজে অংশ নিই। দুর্ঘটনায় এক রেস্তোরা ব্যবসায়ী ঘটনাস্থলে নিহত হয়েছেন। খবর পেয়ে স্বজনরা এসে তার লাশ নিয়ে গেছেন।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পর ট্রাক চালক ও তার সহকারী ছিটকে পড়েছে। আমরা দুর্ঘটনাকবলিত ট্রাক ও লেগুনা হেফাজতে নিয়েছি। ধারণা করছি- চালক চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোয় এই দুর্ঘটনা ঘটেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় এক রেস্তোরা ব্যবসায়ী নিহত

আপডেটের সময়: ০৯:৩৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫