পর্যটন কেন্দ্রে অপরাধীদের স্থান হবে না: অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ

  • আপডেটের সময়: ০৮:৪০:১০ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 621

চট্টগ্রাম ব্যুরো:
কক্সবাজারে সংঘবদ্ধ ধর্ষণ, চুরি-ছিনতাই, প্রতারক চক্রের উৎপাত এবং নানাবিধ অপরাধ কর্মকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ ট্যুরিস্ট পুলিশের দায়িত্ব গ্রহণ করেছেন।

ইতিমধ্যে আবার দায়িত্ব গ্রহণের পরে নিয়মিত কর্মকাণ্ডের অংশ হিসেবে বীচ পর্যবেক্ষণে এসে তিনি পর্যটকদের সাথে কথা বলেন এবং খোঁজ খবর নেন। পর্যটকদের যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলার জন্য সচেতন হতে অনুরোধ করেন তিনি।

সমুদ্র পাড়ে আইনশৃঙ্খলার অবনতি সম্পর্কে তিনি বলেন, “পর্যটন জোনে অপরাধীদের কোন স্থান হবে না। পর্যটকরা শান্তিপূর্ণভাবে কক্সবাজার ভ্রমণ করবে, এই সেবাটুকু নিশ্চিত করতে চাই।”
স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা বলেন, “আপেল স্যার আগেও ছিলেন, তখন আমাদের বীচের একটা শৃঙ্খলা ছিল, অপরাধ প্রবণতা কম ছিল। এখন আবার আপেল স্যার জয়েন করাতে আমরা মনে করছি বীচের শৃঙ্খলা ফিরে আসবে।”

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পর্যটন কেন্দ্রে অপরাধীদের স্থান হবে না: অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ

আপডেটের সময়: ০৮:৪০:১০ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫