জেসিআই ঢাকা এস্পিরেন্টস সাধারণ অধিবেশন অনুষ্ঠিত
- আপডেটের সময়: ১১:১৭:২০ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
- / 241
ঢাকা, ১৩ জানুয়ারি ২০২৫ – জেসিআই ঢাকা অ্যাসপিরেন্টস-এর সাধারণ অধিবেশন ২০২৫ জেসিআই ক্লাব লিমিটেডে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে, যা সংগঠনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত। এই অনুষ্ঠানে জেসিআই বাংলাদেশের বিশিষ্ট সদস্য এবং গুণী অতিথিরা উপস্থিত ছিলেন এবং সামাজিক ও জাতীয় পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
অধিবেশনে উপস্থিত ছিলেন কাজী ফাহাদ – ন্যাশনাল প্রসিডেন্ট জেসিআই বাংলাদেশ ২০২৫, আরেফিন রাফি আহমেদ – ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট ২০২৫, জাফির শাফি – জেনারেল সেক্রেটারি জেসিআই বাংলাদেশ মো. ফয়জুন্নুর আকন্দ – ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট, সামিহা তাহসিন – ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ও মেন্টর, জেসিআই ঢাকা এস্পিরেন্টস সহ আরো অনেকে,তাছাড়া উপস্থিত ছিলেন ২০২৫ সালের লোকাল প্রেসিডেন্টর এদের মধ্যে রয়েছেন সুজাউর রহমান ইমন, কাজী আন নূর হোসেন, মো. তাশদিক হাবিব, কাজী মোতাহাজ্জাদ বিল্লাহ, শাফকত হোসেন, এবং আশাবুস সাফা।
জেসিআই ঢাকা এস্পিরেন্টস ২০২৫ লোকাল বোর্ড অধিবেশনে জেসিআই ঢাকা এস্পিরেন্টসের-এর ২০২৫ সালের লোকাল বোর্ড আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়:
লোকাল প্রেসিডেন্ট : ব্যারিস্টার এস.এম. আবিদ উর রহমান
ভাইস প্রেসিডেন্ট : কাজী মোহাম্মদ শোভন
সেক্রেটারি : ফজলে রাব্বি তুলন
ট্রেজারার: সুলতান মাহমুদ
জেনারেল লিগ্যাল কাউন্সিল: তানজিমুল ইসলাম শোভন
লোকাল ডিরেক্টর : শাহাদাত হোসেন
২০২৫ সালের লক্ষ্য নবনির্বাচিত নেতৃত্ব গতিশীল প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন, যুব ক্ষমতায়ন এবং সমাজকল্যাণে ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তাদের এই প্রতিশ্রুতি জেসিআই-এর মিশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা ইতিবাচক পরিবর্তন আনা এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে সহায়ক।
নতুন নেতৃত্ব শিক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং দারিদ্র্য দূরীকরণের মাধ্যমে সামাজিক সমস্যাগুলোর সমাধান খুঁজতে উদ্ভাবনী উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সহযোগিতা ও সম্মিলিত প্রবৃদ্ধির জন্য এক জোরালো আহ্বান জানিয়ে শেষ হয়, যা জেসিআই বাংলাদেশের সকল সদস্যদের জন্য একটি অনুপ্রেরণার বার্তা



























