টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড পেয়েছে এনসিসি ব্যাংক

  • আপডেটের সময়: ০৫:৫২:১১ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • / 391

নিজস্ব প্রতিনিধি:

এনসিসি ব্যাংক পিএলসি ২০২৩-২০২৪ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে বিশেষ অবদানের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত “টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড” অর্জন করেছে।

সম্প্রতি আর্ন্তজাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষ্যে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এনসিসি ব্যাংক এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহবুব আলম, আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয় এর উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এর কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন।

এসময়, এনসিসি ব্যাংকের এসভিপি ও ট্রেজারী ফ্রন্ট অফিস প্রধান মোঃ জহুরুল করীম চৌধুরী এবং এসএভিপি ও রেমিট্যান্স এন্ড এনআরবি সার্ভিসেস প্রধান মোঃ ফরাদুজ্জামান উপস্থিত ছিলেন।

ব্যাংক এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহবুব আলম বলেন, এই অর্জন বিশ্বব্যাপী রেমিট্যান্স সেবার মাধ্যমে প্রবাসীদের সহায়তা এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনেরই স্বীকৃতি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড পেয়েছে এনসিসি ব্যাংক

আপডেটের সময়: ০৫:৫২:১১ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫