ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শুরু হলো ‘হাল্ট প্রাইজ’

  • আপডেটের সময়: ১০:৪৮:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
  • / 363

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

নিজস্ব প্রতিবেদক:

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবনী চিন্তাধারা এবং ব্যবসায়িক ধারণা প্রচারের জন্য পরিচিত ‘হাল্ট প্রাইজ’ প্রতিযোগিতা। বার্ষিক এই প্রতিযোগিতাটি ‘ছাত্রের নোবেল পুরস্কার’ নামে পরিচিত, যেখানে শিক্ষার্থীদের তাদের উদ্ভাবনী, মুনাফাভিত্তিক ব্যবসায়িক ধারণা নিয়ে কাজ করতে চ্যালেঞ্জ করা হয়। আর বিজয়ী দল পুরস্কার হিসেবে পায় ১০ লাখ ডলার।

ইউআইইউতে জুনিয়র ইকোনোমিস্ট ফোরাম (ইউআইইউজেইএফ) দীর্ঘ ৬ বছর ধরে এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

ইউআইইউজেইএফ— ইউনাইটেড ইন্টারন্যাশনালের বৃহত্তম ফোরামগুলোর মধ্যে একটি, যা অর্থনীতি, বক্তৃতা এবং উদ্ভাবনকে উৎসাহিত করে। এই বছর, হাল্ট প্রাইজ (২০২৪-২৫) সেশনের ক্যাম্পাস ডিরেক্টর, ইউআইইউজেইএফের প্রেসিডেন্ট মো. আবিদ শাহারিয়া এবং তার কমিটির ও পরিচালনায় প্রতিযোগিতাটি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।

এই বছরের প্রতিযোগিতার থিম ‘আনলিমিটেড’, যা জাতিসংঘের ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি)- এর সঙ্গে মিল রেখে অংশগ্রহণকারীদের উদ্ভাবনী এবং স্কেলযোগ্য ব্যবসায়িক সমাধান তৈরি করতে অনুপ্রাণিত করছে।

জানা গেছে, ইউআইইউতে এ বছর রেকর্ডসংখ্যক- মোট ৭৫টি টিম এই প্রতিযোগিতায় নিবন্ধন করেছে, যা গত ছয় বছরের তুলনায় অনেক বেশি।

প্রতিযোগেতার সূচি: ইনফো সেশন (৮ ডিসেম্বর), প্রথম ট্রেনিং সেশন (২৪ ডিসেম্বর) এবং আইডিয়া সাবমিশন (২৭ ডিসেম্বর)। অন্যান্য কার্যক্রমের মধ্যে রয়েছে ট্রেনিং সেশন-২ (৩১ ডিসেম্বর), সেমিফাইনাল (৭ জানুয়ারি ২০২৫), ট্রেনিং সেশন-৩ (১৪ জানুয়ারি ২০২৫) এবং গ্র্যান্ড ফাইনাল (১৮ জানুয়ারি ২০২৫)।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শুরু হলো ‘হাল্ট প্রাইজ’

আপডেটের সময়: ১০:৪৮:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪