একে একে ছাত্ররাজনীতি নিষিদ্ধের ঘোষণা হচ্ছে ঢাবির হলগুলোতে
- আপডেটের সময়: ১১:৫৫:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
- / 189
জাননাহ, ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোতে একে একে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা দেওয়া হচ্ছে। হল কর্তৃপক্ষ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এ ঘোষণা দেয়।
বুধবার (১৭ জুলাই) মধ্যরাত থেকে এ ঘোষণা দেওয়া শুরু হয়। এখন পর্যন্ত যেসব হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেগুলো হলো- ড. শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল, রোকেয়া হল, মুহসীন হল, কুয়েত মৈত্রী হল, জহুরুল হক হল, শামসুননাহার হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, সুফিয়া কামাল হল, জিয়া হল, বঙ্গবন্ধু হল, জসীম উদদীন হল।
রাজনীতি নিষিদ্ধ ঘোষণার পাশাপাশি আরও কয়েকটি নির্দেশনাও দেওয়া হয়। যেমন – কোনো বহিরাগত হলে অবস্থান করতে পারবে না,শিক্ষার্থী কোনও প্রকার ক্ষতির (শারীরিক ও মৌখিক) সম্মুখীন হলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে, প্রশাসনিকভাবে নিয়মিত শিক্ষার্থীদের সিট বণ্টনের ব্যবস্থা গ্রহণ করা হবে, হলের সকল ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে ইত্যাদি।



























