টেকনাফে একদিনে দুইজনের লাশ উদ্ধার
- আপডেটের সময়: ১০:২১:২৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
- / 205
এরফান হোছাইন:
টেকনাফের দমদমিয়া এলাকায় আজ একদিনে স্থানীয় এক ব্যক্তিসহ দুইজনের ভাসমান লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
প্রথম লাশটি উদ্ধার করা হয় দুপুর ১টার দিকে। মৃত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। দ্বিতীয় লাশটি উদ্ধার করা হয় সন্ধ্যা ৭ টার দিকে।
নৌ-পুলিশের ইনচার্জ পরিদর্শক তপন কুমার বিশ্বাস জানান, দুইজনের পোশাক দেখে মনে হচ্ছে তারা মিয়ানমারের নাগরিক।
তিনি আরও বলেন, লাশ দুটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত হওয়া লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
ট্যাগ :



























