ঠাকুরগাঁও জেলা আ.লীগের সভাপতি সাদেক কুরাইশীর মৃত্যুতে সুজিত রায় নন্দীর শোক
- আপডেটের সময়: ০২:৫১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
- / 775
নিজস্ব প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা সুজিত রায় নন্দী।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকার একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় সাদেক কুরাইশী ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুর খবর শুনা মাত্রই তাকে দেখতে ছুটে জান রংপুর বিভাগের দায়িত্ব প্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।
তিনি এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সুজিত রায় নন্দী বলেন, সাদেক কুরাইশী ছিলেন দলের একজন নিবেদিত প্রাণ। তার মতো এই ত্যাগী নেতার মৃত্যুতে আওয়ামী লীগ পরিবার গভীরভাবে মর্মাহত।
ট্যাগ :























