শুভ জন্মাষ্টমীতে আকাশ কুমার ভৌমিকের শুভেচ্ছা
- আপডেটের সময়: ০২:৫৭:০৬ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
- / 294
নিজস্ব প্রতিবেদক:
সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক।
আকাশ কুমার ভৌমিক বলেন,জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হাজার বছর ধরে এ ভূখণ্ডে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষ মিলেমিশে একত্রে বসবাস করে আসছেন। ‘আমরা সব ধর্মের উৎসব সবাই মিলে উদযাপন করি। কাউকে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে দেব না। আগামী দিনে সব ধর্মের পারস্পারিক সম্প্রীতি আরো সুদৃঢ় হবে।
শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে দেশের সকল মানুষের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক।
ট্যাগ :
আকাশ কুমার ভৌমিক
























