পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সুজন শর্মার শুভেচ্ছা
- আপডেটের সময়: ০৩:৪০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩
- / 362
নিজস্ব সংবাদদাতা :
পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে চাঁদপুর বাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সাবেক সদস্য এবং কিউব হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুজন শর্মা।
তিনি বলেন,পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ‘ঈদ মোবারক’।
সুজন শর্মা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকে এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। এই সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহ্য।’ ধর্ম যার যার, উৎসব সবার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি ঈদে সকলের জীবনে সুখ, শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দর সমাজ গড়ে তুলার আহবান জানান।
ট্যাগ :
সুজন শর্মা


























