ঢাবিতে মতলব ছাত্রকল্যাণ সমিতি ‘ডুসাম’ এর কমিটি গঠন

  • আপডেটের সময়: ০৮:২৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
  • / 941

ঢাবি প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী সংগঠন “ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস’ এসোসিয়েশন অব মতলব (ডুসাম)” এর ২০২৩-২৪ বর্ষের আংশিক কমিটি ঘোষিত হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর পরামর্শক্রমে সভাপতি আলফি শাহরিয়ার এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসানের যৌথ স্বাক্ষরে নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মেরাজ হোসাইন এবং সাধারণ সম্পাদক হিসাবে সমাজবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী নাবিল হাসানের নাম ঘোষণা করা হয়।

মেরাজ হোসাইন চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার এবং নাবিল হাসান মতলব উত্তর উপজেলার কৃতি সন্তান।

নবগঠিত কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি হৃদয় নন্দী, জাবেদ প্রধান, ফাত্তাহ ফুটন,খালিদ হাসান নিলয়, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রাফি, সাংগঠনিক সম্পাদক মোঃ শাকিল হোসেন, আবু সায়েম, মোঃ সিয়াম আহমেদ।

খুব দ্রুতই তারা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে বলে জানিয়েছেন নবগঠিত কমিটির সভাপতি মেরাজ হোসাইন।

সংগঠনটি ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, বার্ষিক ভ্রমণ, শিক্ষাসফর, স্মরণিকা ও ক্যালেন্ডার প্রকাশনা, ক্যারিয়ার সেমিনার, ঢাবিতে ভর্তিচ্ছুদের জন্য তথ্য ও পরামর্শ কেন্দ্র পরিচালনা, ইফতার মাহফিল ও আলোচনা সভা, প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন, প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট, ঈদ পুনর্মিলনসহ নানা অনুষ্ঠান আয়োজন করে আসছে।করোনাকালীন অসহায় শত শত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি।

এড়াছা মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিক শিক্ষার্থী ভর্তির জন্য কলেজগুলোতে বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক সেমিনার করেছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাবিতে মতলব ছাত্রকল্যাণ সমিতি ‘ডুসাম’ এর কমিটি গঠন

আপডেটের সময়: ০৮:২৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩