রাবিতে জাতীয় জেলহত্যা দিবস পালিত
- আপডেটের সময়: ০৩:৪১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
- / 349
রনি আহমেদ,রাবি প্রতিনিধি:
যথাযথ মর্যাদা ও নানা কর্মসূচীর মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে(রাবি) জাতীয় জেলহত্যা দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩য় নভেম্বর) দিবসটি উপলক্ষে সকাল সাড়ে সাড়ে আট টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে পুষ্পার্ঘ নিবেদন করা হয় এবং সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস বলেন, ‘১৯৭৫ সালে ৩ নভেম্বর বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী জাতীয় চারনেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। ১৫ আগস্ট এবং ৩ রা নভেম্বরের ঘটনার মধ্যদিয়ে আমাদের নায়কদের মৃত্য ঘটেছে এবং প্রতিনায়কদের ছায়া গাড়ো হয়েছে। এই প্রতিনায়করা হলেন মোশতাক আহমেদ, জিয়াউর রহমান, খালেদাজিয়া, তারেক রহমান। মোশতাক ক্ষমতা গ্রহণের পর তার সরকারের বৈধতার জন্য চার নেতার সহোযোগিতা চেয়েছিলো। মোশতাক তার তিন সহযোগীকে পাঠিয়েছিলেন এ এইচ এম কামারুজ্জামান এবং সৈয়দ মনসুরের কাছে। তারা তার প্রস্তাব প্রত্যাখান করে বলেছিলো এই সরকারের কোনো পদ পদবী তাদের দরকার নেই’।
প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খাইরুজ্জামান লিটন বলেন, ‘আমাদের চিহ্নিত করা দরকার জাতির পিতার হত্যা ও চার নেতার হত্যার সাথে কারা জড়িত ছিলেন, তারা জীবিত হোক কিংবা মৃত তাদের খুঁজে বের করা দরকার। আমাদের দেখা দরকার এই হত্যার ফলে কারা হৃষ্ট-পুষ্ট হলেন। বঙ্গবন্ধু সহ চার নেতার হত্যার পর পিছিয়ে যাওয়া দেশকে সংগ্রামের মাধ্যমে এগিয়ে নিয়ে গেছে। জাতীয় চারনেতা থাকলে এই সংগ্রাম করা লাগতো না।তারা বেঁচে থকলে এবং দেশে আসলে অনেক আগেই আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় চলে যেতে পারতাম এবং দেশকে অনেকই আগেই এই পর্যায়ে নিয়ে যেতে পারতাম, বর্তমান প্রধানমত্রী শেখ হাসিনা যে পর্যায়ে নিয়ে গেছে’।
তিনি আরও বলেন, ‘জাতীয় চার নেতা বঙ্গবন্ধুর জন্যে, জাতির জন্যে, দেশের মানুষের জন্যে যে প্রাণ উৎসর্গ করলেন তা নীতি ও আদর্শ হিসেবে বার্তা দেয়। এই বার্তা আমরা যেন বহন করে চলতে পারি সামনের দিনগুলোতেও’।
সভাপতির বক্তব্যে রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘বঙ্গবন্ধু ও তার চার রক্তবন্ধুসহ যারা এই দেশকে নিয়ে ভেবেছিলেন,সাময়িক পরিস্থিতিতে বাকশাল প্রতিষ্ঠা করে দেশকে ঘুরিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছিলেন ঠিক সেই সময় তাদের কে হত্যা করা হয়েছে। কিন্তু আমরা বাঙালি হিসেবে তাদের কে রক্ষা করতে পারি নি। এটা আমাদের ব্যর্থতা’।
তিনি আরও বলেন, ‘এরা ছিলের অসাধারন মানুষ৷ বাঙালির প্রতি তাদের অঘাত বিশ্বাস ছিলো।এই বিশ্বাসের জায়গা থেকে তারা রাজনীতি করেছেন এবং দেশের জন্য জান দিয়ে গেছেন। বর্তমানে বাঙালি জাতীয়তাবাদ কিভাবে থাকবে এই বিষয়ে আমাদের ভাবতে হবে৷ এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে’।
আলোচনা সভায় রেজিস্ট্রার আবদুস সালামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক ও উপ উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম। এসময় বিভিন্ন অনুষদের অধিকর্তাবৃন্দ, বিভাগের সভাপতি, হল প্রাধ্যক্ষ, ছাত্র উপদেষ্টা, প্রক্টরসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



























