ঢাকসাসকে তিন উইকেটে হারাল জবিসাস

  • আপডেটের সময়: ০৭:২৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
  • / 322

জবি সংবাদদাতা :

ঢাকা কলেজ সাংবাদিক সমিতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির মধ্যে অনুষ্ঠিত প্রীতি ক্রিকেট ম্যাচে তিন উইকেটে জয়ী হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। বৃহস্পতিবার বেলা ১১ টায় ঢাকা কলেজের কেন্দ্রীয় খেলার মাঠে উক্ত ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলায় টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা কলেজ সাংবাদিক সমিতি। নির্ধারিত ১০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৩ রান সংগ্রহ করে তারা। জবাবে ব্যাটিংয়ে নেমে ৩ বল হাতে রেখেই লক্ষ্যে উতরে যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি টিম। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন জবিসাসের অধিনায়ক আহসান জোবায়ের।

উক্ত ক্রিকেট ম্যাচ সম্পর্কে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আহসান জোবায়ের বলেন, আমরা নিজেরা ক্যাম্পাস সাংবাদিকদের মধ্যকার সম্পর্ক বৃদ্ধির জন্য এমন আয়োজন করেছি। ভবিষ্যতেও আমরা এমন সুন্দর আয়োজন অব্যাহত রাখবো।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি আনাস ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আহসান জোবায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশীদ প্রমুখ।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকসাসকে তিন উইকেটে হারাল জবিসাস

আপডেটের সময়: ০৭:২৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২