লুস কানেকশন নাটকে তানিয়া বৃষ্টি-আরশ খান

  • আপডেটের সময়: ১১:৪৮:২০ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২
  • / 516

বিনোদন প্রতিবেদক:

ডিস ব্যবসায়ীর ছেলে আবির। সারাদিন বন্ধুদের নিয়ে হইহুল্লোরে ব্যস্ত থাকে। ডিস ব্যবসার জনন্য এলাকার মানুষ তাকে ডিস’র ছেলে ডাকে। এই নিয়ে এলাকার মানুষ ও বন্ধুর সাথে ঝগড়াও হয়েছে। একদিন আবিরের বাবা ব্যস্ত থাকায় আবিরকে দায়িত্ব দেয় চলতি মাসের বিল কালেকশনের। অনিচ্ছা থাকলেও সে যায়।

কালেকশনে গিয়ে এক বাসায় আবিরের চোখ পড়ে প্রীতির দিকে। প্রেমে পড়ে যায় আবির। কিন্তু প্রীতি’র ঝাঝালো কন্ঠে অভিযোগ শুনে বিদায় নেয় আবির। নানা অজুহাতে সে মেয়েটির বাসায় যায়,গিফট দেয়, উচ্চস্বরে গান গায়।

একদিন রাস্তায় সবার সামনে আবিরকে অপমান করে প্রীতি। অপমানের কারণে আবির তার বাবার পেশাকে নিচু করে। ছেলের এমন কথা মাথায় নিয়ে ডিস ব্যবসায়ী বাবা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। অনুশোচনায় ভুগে আবির-প্রীতি। আবিরকে নিয়ে পালিয়ে যেতে চায় প্রীতি।

এমন গল্পে নির্মিত হয়েছে একক নাটক ‘লুজ কানেকশন’। নির্মাণ করেছেন এম.এইচ রাসেল। জুটি বেধে অভিনয় করেছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি এবং অভিনেতা আরশ খান। নাটকে গল্প,চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রশিদুর রহমান।

নাটকে আরও অভিনয় করেছেন শহিদুল ইসলাম সাচ্চু, খালেকুজ্জাম, শেলী আহসান, সম্পা নিজাম,শফিক মামুনসহ অনেকে। আসছে ঈদুল আযহায় নাটকটি সম্প্রচার হবে বলে জানায় নির্মাতা এম.এইচ রাসেল।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

লুস কানেকশন নাটকে তানিয়া বৃষ্টি-আরশ খান

আপডেটের সময়: ১১:৪৮:২০ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২