রাবিতে সশরীরে ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি
- আপডেটের সময়: ০৭:২০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
- / 323
রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের সশরীরে ক্লাস আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে স্বাক্ষারিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় , সকল বর্ষের ক্লাস ও অফিসসমূহ আগামী ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে যথারীতি চালু থাকবে। অফিসগুলো আগের মতো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।
উল্লেখ্য, সরকার ২২ তারিখ থেকে দুই সপ্তাহের জন্য ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্বশরীরে ক্লাস নেওয়া বন্ধ ঘোষণা করেছে। এরপর আবারও দুই সপ্তাহ বাড়িয়ে ২২ ফেব্রুয়ারি করা হয়েছে।
ট্যাগ :



























