করোনার নতুন ধরন ওমিক্রন: সংক্রমণ ঠেকাতে বুস্টার শট আনবে মডার্না

  • আপডেটের সময়: ১১:৩১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১
  • / 312

আন্তর্জাতিক ডেস্কঃ

মহামারি করোনাভাইরাসে সারাবিশ্ব আতংকিত থাকার মধ্যেই আবার নতুন ধরনে আসলো করোনা। রূপান্তরিত নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে টিকার ডোজ আরও শক্তিশালী (বুস্টার) করবে মডার্না। শনিবার এক বিবৃতিতে মার্কিন এই কোম্পানির শীর্ষ নির্বাহী স্টেফানে ব্যানসেল এই তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে ব্যানসেল বলেন, ‘আমরা ওমিক্রন ধরনটিকে মোকাবিলা করার জন্য বুস্টার শট আনার পরিকল্পনা নিয়েছি। আশা করি দ্রুত আমরা এই টিকা প্রস্তুত করতে পারব।’

‘ইতোমধ্যে ওমিক্রনকে উদ্বেগজনক ধরন হিসেবে উল্লেখ করেছে ডব্লিউএইচও। এ কারণে এটি ঠেকাতে যে পদক্ষেপই নেওয়া হোক, দ্রুত নেওয়া উচিত।’

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হয় বি.১.১৫২৯ নামের এই রূপান্তরিত ধরনটি, পরে গ্রিক বর্ণমালা অনুসারে যার নাম দেওয়া হয় ওমিক্রন। ইতোমধ্যে এই ধরনটি দক্ষিণ আফ্রিকার বাইরে বেলজিয়াম, বতসোয়ানা, ইসরায়েল ও হংকংয়ে পাওয়া গেছে ওমিক্রনে আক্রান্ত রোগীর সন্ধান।

যুক্তরাজ্যের সরকারি স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, নতুন শনাক্ত হওয়া রূপান্তরিত ধরনটির স্পাইক প্রোটিন মূল করোনাভাইরাসের চেয়ে অনেকটাই ভিন্ন। ফলে, মূল করোনাভাইরাস থেকে এর ধ্বংসাত্মক ক্ষমতা অনেক বেশি- এমন শঙ্কা উড়িয়ে দেওয়ার উপায় নেই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডব্লিউএইচও) এক বিবৃতিতে জানিয়েছে, করোনাভাইরাসের নতুন এই ধরনটি মূল ভাইরাস ও তার অন্যান্য রূপান্তরিত ধরনগুলোর চেয়ে অনেক দ্রুতগতিতে ছড়িয়ে পড়তে বা মানুষকে আক্রান্ত করতে সক্ষম।

ডব্লিউএইচওর বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রাথমিক যেসব তথ্য পা

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

করোনার নতুন ধরন ওমিক্রন: সংক্রমণ ঠেকাতে বুস্টার শট আনবে মডার্না

আপডেটের সময়: ১১:৩১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১