খালেদা জিয়ার বিদেশ গমনে অনুমতি চেয়ে ইবি সাদা দলের বিজ্ঞপ্তি

  • আপডেটের সময়: ০৩:৪১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
  • / 329

ইবি প্রতিনিধি:

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র উন্নত চিকিৎসার জন্য বিদেশ গমনের অনুমতির জন্য সরকারের নিকট জোর দাবী জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সাদা দল।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানান তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন বারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ গুরুতর অসুস্থ থাকা সত্ত্বেও বর্তমান সরকার তাঁর উন্নত চিকিৎসার জন্য বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে।

সাদা দলের নেতৃবৃন্দ বলেন, আমরা আশাকরি বেগম খালেদা জিয়া’র উন্নত চিকিৎসার জন্য বিদেশ গমনের অনুমতি প্রদানে সরকার দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। আমরা বিশ্বাস করতে চাই, সরকারের শুভবুদ্ধির প্রতিফলন বাংলাদেশের মানুষ অনতিবিলম্বে প্রত্যক্ষ করবে।

উল্লেখ্য, দীর্ঘদিন যাবত খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ, মেডিকেল বোর্ড উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবার জন্য বারবার সুপারিশ করেছে। খালেদা জিয়ার পরিবারের পক্ষে থেকে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে বারবার আবেদন করেও অনুমতি মেলেনি। এ অনুমতি প্রদানের জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছে ইবি সাদা দল।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

খালেদা জিয়ার বিদেশ গমনে অনুমতি চেয়ে ইবি সাদা দলের বিজ্ঞপ্তি

আপডেটের সময়: ০৩:৪১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১