টিকা গ্রহণের সনদসহ যোগ দিতে হবে ঢাবির শতবর্ষের অনুষ্ঠানে

  • আপডেটের সময়: ০৫:২৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১
  • / 373

মুহাম্মদ ইমাম-উল-জাননাহ, ঢাবি:

আগামী ১ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষ পূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবের উদ্বোধন করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রের খেলার মাঠে এ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে।

মূল অনুষ্ঠানে যোগদান করতে অংশগ্রহণকারীদের অবশ্যই করোনার দুই ডোজ টিকা গ্রহণের সনদপত্র থাকতে হবে। এছাড়া অংশগ্রহণের জন্য সবাইকে নিবন্ধন ফরম পূরণ করতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আশা করছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ উপলক্ষ্যে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ।

সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল,কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদসহ সিনেট ও সিন্ডিকেট সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও অফিস প্রধানরা উপস্থিত ছিলেন।

এ সভায় জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্যভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব আয়োজনের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।

এছাড়া সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে এ উৎসব আয়োজনের লক্ষ্যে কেন্দ্রীয় সমন্বয় কমিটি, মনিটরিং, অতিথি অভ্যর্থনা এবং বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

টিকা গ্রহণের সনদসহ যোগ দিতে হবে ঢাবির শতবর্ষের অনুষ্ঠানে

আপডেটের সময়: ০৫:২৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১