হবিগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

  • আপডেটের সময়: ০৯:৫৬:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১
  • / 457

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন।

সোমবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৭টায় দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নছরতপুর গেট সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, নছরতপুর নামক স্থানে শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে আসা অলিপুরগামী অটোরিকশা ও ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ ছয় যাত্রী ঘটনাস্থলেই মারা যান। তাদের মধ্যে দুইজন নারী ও চারজন পুরুষ।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।

শায়েস্তাগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই মো. কবীর হোসেন জানান, নিহত ছয়জনের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

হবিগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

আপডেটের সময়: ০৯:৫৬:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১