ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

  • আপডেটের সময়: ০১:৩৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • / 181

ঈদ বোনাস ও মার্চ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করছেন এইচডিএফ পোশাক কারখানার শ্রমিকরা। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ থাকায় কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট লেগে যায়।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে তারা গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভকারী শ্রমিকরা জানান, ঈদের আগেই মার্চ মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস না দিয়ে কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। চলতি মাসের ১০ তারিখ কারখানা খোলে কর্তৃপক্ষ। ওই দিনই আবার নোটিশ টানিয়ে জানিয়ে দেয় বৃহস্পতিবার (১৭ এপ্রিল) তাদের ঈদ বোনাসসহ বকেয়া বেতন পরিশোধ করে দেবে। কিন্তু আজকে আবার কারখানা গেটে নোটিশ টানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। ওই নোটিশে আগামী ২২ এপ্রিল কারখানা খোলার ঘোষণা দেয়।

শ্রমিকরা জানান, কারখানার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বকেয়া পরিশোধের বিষয়ে সুষ্ঠু কোনও সমাধান না দিয়ে বারবার কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দিয়ে সময় পার করছে। বাধ্য হয়ে ন্যায্য বকেয়া পাওয়ার জন্য আজকে মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন তারা।

শ্রীপুরের মাওনা হাইওয়ে থানার ওসি আইয়ুব আলী জানান, সকাল সাড়ে ১০টা থেকে জৈনা বাজার (আবদার) এলাকার এইচডিএফ পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়কে বিক্ষোভ করছেন। এক পর্যায়ে সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে। অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে। শিল্প পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত শ্রমিকরা অবরোধ তুলে নেয়নি। আমরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

আপডেটের সময়: ০১:৩৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫