ইসলামী যুব আন্দোলনের চাঁদপুর জেলা সম্মেলনে

প্রত্যেক নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করতে হবে: মানসুর আহমেদ সাকী

  • আপডেটের সময়: ০১:১০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 242

মানসুর আহমেদ সাকী

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মুফতী মানসুর আহমেদ সাকী বলেছেন, প্রত্যেক নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।  ইসলামী যুব আন্দোলনের প্রত্যেকটি নেতাকর্মী যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে ছিল ঠিক সেভাবে সকল জুলুমবাজ, চাঁদাবাজ ও অত্যাচারীদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আগামী নির্বাচনে যুব আন্দোলনকে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। যাতে করে প্রত্যেকটি নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করা যায়।

শুক্রবার (৭ ফেব্রুয়ারী) বিকেলে চাঁদপুর প্রেস ক্লাবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা শাখা আয়োজিত দ্বিবার্ষিক যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের মানুষ ১৭ বছর বিভিন্ন জুলুম নির্যাতনের শিকার হয়েছে। নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। অনেক মামলা হামলা শিকার হয়েছে ওলামায়ে কেরাম সহ সাধারণ মানুষ। আর কোন নতুন ফ্যাসিবাদকে আমরা এ দেশে দেখতে চাই না। রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। সকল সংস্কার নিশ্চিত করে তারপর নির্বাচন দিতে হবে। কারণ সংস্কার করার জন্যই এই অভ্যুত্থান হয়েছে। স্বাধীনতার ৫৩ বছরে এদেশের সকল মন্ত্রী এমপি নেতারা দুর্নীতিবাজ হিসেবে প্রমাণিত হয়েছে তাদেরকে আগামী নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে।

সম্মেলনে আগামী ২০২৫/২৬ সেশনের জন্য চাঁদপুর জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা ইমরান হোসাইন ও সাধারণ সম্পাদক হিসেবে হাফেজ নেয়ামতুল্লাহর নাম ঘোষণা করা হয়।

জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা ইমরান হোসাইনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জননেতা শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা মাকসুদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি কেএম ইয়াসিন রাশেদসানী, সেক্রেটারি শাহজালাল গাজী সোহাগ।

ইসলামী যুব আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক হাফেজ নেয়ামতুল্লাহর পরিচালনায় এছাড়াও সম্মেলনে আরো জেলা ইসলামী আন্দোলনের সাবেক প্রচার ও দাওয়া সম্পাদক মাওলানা হেলাল আহমেদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুদ্দিন, জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি আবুল বাশার তালুকদার, সদর উপজেলা যুব আন্দোলনের সভাপতি শেখ মোহাম্মদ হাবিবুর রহমান, মতলব দক্ষিণ উপজেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা মঈন উদ্দিন, মতলব উত্তর উপজেলা যুব আন্দোলনের সভাপতি মাইনুদ্দীন সুজন, চাঁদপুর পৌর যুব আন্দোলনের সভাপতি মাওলানা ওমায়ের খান রাহাত।

সম্মেলনে আগামী ২০২৫/২৬ সেশনের জন্য চাঁদপুর জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা ইমরান হোসাইন, সহ-সভাপতি মাওলানা মঈনুদ্দিন ও সাধারণ সম্পাদক হিসেবে হাফেজ নেয়ামতুল্লাহর নাম ঘোষণা করা হয়। পরে প্রধান অতিথি নবগঠিত কমিটির নেতাদের শপথ বাক্য পাঠ করা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইসলামী যুব আন্দোলনের চাঁদপুর জেলা সম্মেলনে

প্রত্যেক নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করতে হবে: মানসুর আহমেদ সাকী

আপডেটের সময়: ০১:১০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫