কক্সবাজারের আ’লীগ নেত্রী কাবেরী চট্টগ্রামে আটক

  • আপডেটের সময়: ১০:০৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
  • / 177

এরফান হোছাইন:

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজনীন সরোয়ার কাবেরীকে হেফাজতে নিয়েছে চট্টগ্রামের চকবাজার থানা পুলিশ।

সিএমপির একটি সূত্র নিশ্চিত করেছে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে দশটার দিকে তাকে নিয়ে যাওয়া হয়।

চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার দেব পাহাড় এলাকা থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় চকবাজার থানা পুলিশ।
কোন মামলায় গ্রেফতার বা কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
কাবেরী, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (কক্সবাজার-৩) সাইমুম সরওয়ার কমল ও রামুর সাবেক উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজলের আপন বোন৷
আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বিভিন্ন বিষয়ে কথা বলে নিজেকে আলোচনায় রাখতেন, এরজন্য তাকে বিতর্কের মুখেও পড়তে হয়।

তবে তার গ্রেফতারে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন আবার অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন,
কাবেরী অগ্নিকন্যা নামে পরিচিত হলেও তিনি কখনও আওয়ামী সরকারের আমলে দিনের ভোট রাতে হয়েছে বা গণতন্ত্রকে হত্যা করে আওয়ামী সরকার বার বার অবৈধভাবে ক্ষমতায় এসেছে তা নিয়ে কোন বাক্য উচ্চারণ বা প্রতিবাদ করতে দেখিনি। ন্যা নামে পরিচিত হলেও তিনি কখনও আওয়ামী সরকারের আমলে দিনের ভোট রাতে হয়েছে বা গণতন্ত্রকে হত্যা করে আওয়ামী সরকার বার বার অবৈধভাবে ক্ষমতায় এসেছে তা নিয়ে কোন বাক্য উচ্চারণ বা প্রতিবাদ করতে দেখিনি।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কক্সবাজারের আ’লীগ নেত্রী কাবেরী চট্টগ্রামে আটক

আপডেটের সময়: ১০:০৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪