লামায় মুক্তিযোদ্ধার জমি দখল ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

  • আপডেটের সময়: ১০:৪৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
  • / 194

বিপ্লব দাশ,বান্দরবান প্রতিনিধিঃ
লামার মিরিঞ্জা এলাকায় বীর মুক্তিযোদ্ধা মরহুম খলিলুর রহমানের নামীয় জায়গা দখল করার চেষ্টা ও হামলা করে স্থাপনা নষ্ট করার প্রতিবাদে সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মায়ের পক্ষে পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সন্তান জামাল উদ্দিন।

বীর মুক্তিযোদ্ধা মরহুম খলিলুর রহমানের স্ত্রী রাবেয়া খাতুন লিখিত অভিযোগে করে বলেন,আমার স্বামী বীর মুক্তিযোদ্ধা মরহুম খলিলুর রহমানের নামীয় ২৯৩নং ছাগল খাইয়া মৌজায় ১০৬নং আর হোল্ডিং এর ৪.৯০ একর জায়গা চিহ্নিত ভূমিদস্যু কর্তৃক জবর দখল চেষ্টা ও বার বার হামলা করে জায়গার স্থাপনা নষ্ট করছে।
আমার মরহুম স্বামী বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান গত ২০০৫ ইং সালে মারা যান। সেই থেকে আমি আমার ছেলে-মেয়েদেরকে নিয়ে চরম কষ্টে দিন যাপন করছি। আমার স্বামীর ২৯৩নং ছাগল খাইয়া মৌজায় (পূর্নবাসন) আর/১০৬নং হোল্ডিং মূলে ৫.০০ (পাঁচ) একর ৩য় শ্রেণীর তৌজিভুক্ত আছে। বন্দোবস্তি পাওয়ার পর থেকে আমরা উক্ত জায়গা ভোগদখলে আছে। বাংলাদেশে মিরিঞ্জা ভ্যালী একটি পরিচিত পর্যটন রিসোর্ট। যা আমাদের জায়গায় ৩/৪ বছর আগে করা হয়েছে। বর্তমানে মিরিঞ্জা এলাকায় দেশি-বিদেশি হাজার হাজার পর্যটকের আগমন প্রতিদিন। শত শত বেকার যুবকের কর্মসংস্থানও সৃষ্টি হয়েছে।

লিখিত অভিযোগে বলেন, মিরিঞ্জা ভ্যালী ধ্বংসের মাধ্যমে লামার পর্যটন খাতকে ধ্বংস করার জন্য একটি ভূমিদস্যু চক্র একের পর এক চক্রান্ত করে যাচ্ছে। মিরিঞ্জা ভ্যালীতে চক্র বেশ কয়েকবার হামলা চালিয়েছে চক্রটি। তারমধ্যে গত ২৪ নভেম্বর,২৫ নভেম্বর, ০৩ ডিসেম্বর ও সর্বশেষ ২২ ডিসেম্বর রাতে গ্রুপটি পেশি শক্তি, রাজনৈতিক শক্তি দেখিয়ে সম্পূর্ণ বেআইনীভাবে মিরিঞ্জা ভ্যালীর তৈরী স্থাপনা ধ্বংসের উদ্দেশ্য হামলা চালিয়েছে । হামলার বিষয়টি লামা থানায় লিখিত এবং মৌখিক ভাবে অবহিত করার পরও পুলিশ আইনগত সহায়তা করেনি। আমাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ একাধিকবার ঘটনাস্থলে গেছে এবং পুলিশ হামলাকারীদের চিহ্নিত করতে পারলেও আমাদের পাশে দাঁড়ায়নি পুলিশ।

হামলাকারী চিহ্নিত ভূমি দস্যূ কারা জানার পরেও এবং তাদের হামলার বিষয়টি সরেজমিনে প্রমাণিত হওয়ার পরেও অজ্ঞাত কারণে পুলিশ তাদের বিরুদ্ধে এখনও পর্যন্ত আইনগত কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি। পুলিশ এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে বাদী হয়ে লামা থানায় একাধিক সাধারণ ডায়েরী লিপিবদ্ধ করেছে।

মুক্তিযোদ্ধার সহধর্মিণী লিখিত অভিযোগে আরও বলেন, সাফায়েত হোসেন রাসেল, আনোয়ার মোঃ শরীফ, মোঃ মামুন মিয়া, শওকত আলম, রবিউল ইসলাম খোকা, রুবেল হাসান, রবিউল আলম ইরান, ইউসুফ আলী, মোঃ মিরাজ মিয়া, সহ আরও ৪০/৫০ জন মিলে গত জুলাই আগষ্ট ২০২৪ বিপ্লবের পর বেআইনী ভাবে গায়ের জোর দেখিয়ে আইনকে তোয়াক্কা না করে এবং প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মিরিঞ্জা ভ্যালী জবর দখল করতে উঠে পড়ে লেগেছে।
বিপ্লবের পরবর্তী সময়কে চক্রটি ভূমি জবর দখলের মোক্ষম সময় হিসেবে বেছে নিয়েছে

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

লামায় মুক্তিযোদ্ধার জমি দখল ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেটের সময়: ১০:৪৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪