রাণীশংকৈলে বিজয় দিবসের অনুষ্ঠানে ইউএনওর অব্যস্থাপনা। বয়কট করলেন সাংবাদিকরা।

  • আপডেটের সময়: ০৯:৪৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
  • / 242

রাণীশংকৈল,(ঠাকুরগাঁও)প্রতিনিধি।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ১৬ ডিসেম্বর সকালে মহান বিজয় দিবসের অনুষ্ঠান  চলাকালে বসার জায়গা ও ছবি তোলাকে কেন্দ্র করে চলমান অনুষ্ঠান  বয়কট করেন স্থানীয় সাংবাদিকরা। অনুষ্ঠানে সাংবাদিকদের নির্দিষ্ট বসার জায়গা না থাকা এবং তারা ছবি তুলতে গেলে কিছু লোক তাদের সরিয়ে দেয়। এ ব্যাপারে  সাংবাদিকরা ইউএনওকে বলতে গেলে তিনি বলেন, আপনাদের বসার জায়গা করেছিলাম। কিন্তু লোকজন জায়গা দখল করে নিয়েছে,দেখি কি করা যায়। এর পরেও ইউএনও  সাংবাদিকদের বসার ব্যবস্থা না করায়
তারা অনুষ্ঠান বয়কট করে চলে আসেন। এ বিষয়টি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে ইউএনও’র সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,আপনারা আসেন এখন বসার জায়গা দেওয়া হয়েছে। তবে সাংবাদিকরা আর অনুষ্ঠানে যাননি। এ নিয়ে  জেলা প্রশাসক ইশরাত ফারজানা মুঠোফোনে সাংবাদিকদের  জানান বিষয়টি খুবই দুঃখজনক। আপনারা বিজয় দিবস পালন করুন, আমি দু’এক দিনের মধ্যে রাণীশংকৈলে এসে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবো। এইসাথে তিনি  সাংবাদিকদেরকে বিজয়ের শুভেচ্ছা জানান।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাণীশংকৈলে বিজয় দিবসের অনুষ্ঠানে ইউএনওর অব্যস্থাপনা। বয়কট করলেন সাংবাদিকরা।

আপডেটের সময়: ০৯:৪৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪