নবীনগরে উপজেলা প্রেসক্লাবের ১২ বছরে পদার্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত
- আপডেটের সময়: ০৯:৩১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
- / 217
শুভ চক্রবর্ত্তী, নবীনগর প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর উপজেলা প্রেসক্লাবের ১২ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে উপজেলা প্রেসক্লাবের সভাপতি সঞ্জয় সাহার সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী এবং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. আব্দুল মান্নান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক, নবীনগর প্রেসক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, পৌর জামায়াতে ইসলামীর আমির মোকলেসুর রহমান, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি জসীম উদ্দিন সরকার, উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মো. ইসহাক, উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক ইয়াকুব আলী,উপজেলা জামায়াতে ইসলামীর রাজনৈতিক সম্পাদক আমির হোসেন প্রমুখ।
আলোচনা শেষে বৈষম্য বিরোধী আন্দোলনে আত্মদানকাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

























