নওগাঁর রাণীনগরে বেগম রোকেয়া দিবস পালিত

  • আপডেটের সময়: ০৬:৫১:১৫ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
  • / 234

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেন।

সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চার জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার, রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক প্রমুখ।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নওগাঁর রাণীনগরে বেগম রোকেয়া দিবস পালিত

আপডেটের সময়: ০৬:৫১:১৫ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪