নওগাঁর রাণীনগরে বিনামূল্যে কৃষকদের মাঝে হাইব্রিড ধানের বীজ বিতরণ

  • আপডেটের সময়: ০৮:০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
  • / 220

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিষদ অডিটোরিয়ামে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে প্রণোদনার বীজ তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক প্রমুখ।

উপজেলা কৃষি বিভাগ জানায়, এ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১২৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক ২ কেজি করে বীজ পাবেন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নওগাঁর রাণীনগরে বিনামূল্যে কৃষকদের মাঝে হাইব্রিড ধানের বীজ বিতরণ

আপডেটের সময়: ০৮:০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪