নবীনগরে আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে ও ‘ইসকন’ নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল

  • আপডেটের সময়: ০৬:১৮:২৯ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
  • / 182

শুভ চক্রবর্ত্তী, নবীনগর প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে এবং ‘ইসকন’ নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে তৌহিদি জনতা।

শুক্রবার (২৯ নভেম্বর) জুম্মার নামাজ শেষে নবীনগর পৌর সদরের এস আর জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলীয়াবাদ গোলচত্বরে এসে প্রতিবাদ সভা করে।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মাওলানা এনামুল হক কুতুবী, মাওলানা বেলায়েত উল্লাহ, মাওলানা আমির হোসেন, মাওলানা মকবুল হোসেন, মাওলানা মেহেদী হাসান, জালাল উদ্দিন মনির, আবুল বাসার প্রমুখ।

বক্তারা চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে যথাযথ বিচারের দাবী জানান এবং ‘ইসকন’কে উগ্রবাদী ও জঙ্গি সংগঠন উল্লেখ করে বাংলাদেশে ‘ইসকন’ কে দ্রুত নিষিদ্ধ করারও জোর দাবি জানান।

বক্তব্য শেষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নবীনগরে আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে ও ‘ইসকন’ নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল

আপডেটের সময়: ০৬:১৮:২৯ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪