মহেশখালীর আ’লীগ নেতা গিয়াস উদ্দিন আটক
- আপডেটের সময়: ০২:০৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
- / 293
চট্টগ্রাম ব্যুরো:
কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি গিয়াস উদ্দিনকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৮ টার কক্সবাজার সদর থানার সামনে থেকে তাকে আটক করা হয়।
কক্সবাজার সদর থানার ডিউটি অফিসার এসআই খোকন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটক গিয়াস উদ্দিন (৫০) মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও ওই এলাকার মৃত নুর আহদের সন্তান।
অভিযোগ সূত্রে জানাগেছে, আইন অমান্যকারী, সন্ত্রাসী, নারী লোভী, নারী ও শিশু পাচারকারি, দখলবাজ সিন্ডিকেটের অন্যতম সদস্য ছিলেন গিয়াস উদ্দিন।
ফ্যাসিবাদ সরকারের দোসর হয়ে এলাকার নীরহ মানুষের উপর তিনি বেপরোয়া জুলুম নির্যাতনের পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে তার অবস্থান ছিলো।
এ অপরাধগুলো নিয়ে থানা আদালতে তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগও রয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন।
কক্সবাজার সদর থানার ওসি ফয়জুল আজিম নোমান জানান, আটক আসামির ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


























