রাণীনগরে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন সদ্য নির্বাচিত এমপি সুমন

  • আপডেটের সময়: ০৪:৫৬:১৬ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
  • / 297

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন নওগাঁ-৬ আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য (এমপি) এ্যাড. ওমর ফারুক সুমন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ট্রাক প্রতীক নিয়ে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে এমপি নির্বাচিত হন। সোমবার বেলা ১১টায় তিনি নওগাঁ শহর থেকে রাণীনগর সদরে প্রবেশ করলে নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান।

এরপর নেতাকর্মীরা আনন্দ মিছিল নিয়ে রাণীনগর উপজেলা পরিষদ চত্বরে যান। সেখানে সদ্য নির্বাচিত এমপি ওমর ফারুক সুমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর এমপি ওমর ফারুক সুমনের নিজ এলাকা আত্রাই উপজেলায় যান তারা।

এ সময় নওগাঁ-৬ আসনের সদ্য নির্বাচিত এমপি এ্যাড. ওমর ফারুক সুমন বলেন, আমি ভোটারদের প্রতি চিরকৃতজ্ঞ। আপনাদের এই ঋণ কোনদিন শোধ করতে পারবো না, কিন্তু আপনাদের সেবায় সব সময় নিয়োজিত থাকবো। তিনি বলেন, আমার মূল লক্ষ্য রাণীনগর ও আত্রাই উপজেলাকে স্মার্ট উপজেলা হিসাবে গড়ে তোলা। সংসদীয় এলাকাকে দুর্নীতি মুক্ত ও চাঁদাবাজি মুক্ত এবং মাদকমুক্ত এলাকা হিসাবে গড়ে তুলতে সবার সহযোগীতা চান তিনি।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাণীনগরে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন সদ্য নির্বাচিত এমপি সুমন

আপডেটের সময়: ০৪:৫৬:১৬ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪