মতলব উত্তরে নিবন্ধিত জেলেদের মাঝে বাছুর বিতরণ

  • আপডেটের সময়: ০৯:৫৫:২৩ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
  • / 301

আল-আমিন ভূঁইয়া:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মৎস্য অধিদপ্তর কর্তৃক ১৬ জন নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়।

এর মূল্য আনুমানিক ৪ লক্ষ টাকা। ৩১ ডিসেম্বর রবিবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলা পরিষদের বটতলায় মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমার সভাপতিত্বে, সহকারী মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামান এর উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তি যোদ্ধা এমএ কুদ্দুস।

এ ছাড়া বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা সুমি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা বেগম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদ উল্লা প্রধান প্রমূখ।

এ ছাড়া উপস্থিত ছিলেন ফরাজী কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, ষাটনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদাউছ আলম, মতলব উত্তর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি একেএম গোলাম নবী খোকন, সহসভাপতি মাহফুজুর রহমান সৌরভ, দেওয়ান সালাউদ্দিন, সাধারণ সম্পাদক এমএম সাইফুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক নাজমুল হোসেন প্রধান, সদস্য নাজমুল হোসেন, মোশারফ হোসেন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মতলব উত্তরে নিবন্ধিত জেলেদের মাঝে বাছুর বিতরণ

আপডেটের সময়: ০৯:৫৫:২৩ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩