ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনের ক্লিপ খোলার সময় আটক ১

  • আপডেটের সময়: ০৬:০৫:০৪ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
  • / 267

জেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন থেকে ক্লিপ খোলার সময় একজনকে আটক করেছে জেলা আনসার ও ভিডিপির সদস্যরা। আটক আরিফ মিয়া (২২) সদর উপজেলার ভাটপাড়া গ্রামের বাসিন্দা।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলা গণকবর সংলগ্ন রেলসেতু এলাকা থেকে আরিফকে আটক করা হয়।

জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট মো. ইসমাইল হোসেন জানান, গতকাল পৈরতলা গণকবর সংলগ্ন রেলসেতু এলাকায় টহলে বের হন আনসার-ভিডিপির সদস্যরা। এ সময় আরিফকে রেললাইনের ক্লিপ খুলতে দেখেন টহল দলের সদস্যরা। পরে তার কাছ থেকে রেললাইনের আরও চারটি ক্লিপ উদ্ধার করা হয়। আটক করে রাতেই আরিফকে আখাউড়া রেলওয়ে থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হবে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনের ক্লিপ খোলার সময় আটক ১

আপডেটের সময়: ০৬:০৫:০৪ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩